ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

রাফাহ শহরে ইসরায়েলের সর্বাত্মক আক্রমণেও নির্মূল হবে না হামাস : যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মে, ২০২৪,  4:53 PM

news image

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, গাজার রাফাহ শহরে ইসরায়েলের সর্বাত্মক হামলা হামাসকে নির্মূল করবে না। বরং এটা ‘নৈরাজ্য’ উস্কে দেবে। রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। আরব নিউজের খবর অনুসারে, পৃথকভাবে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তার ইসরায়েলি প্রতিপক্ষ জাচি হানেগবির সাথে এক ফোনালাপে আক্রমণের বিষয়ে ওয়াশিংটনের উদ্বেগের ওপর জোর দিয়েছেন। এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি নিরাপত্তা উপদেষ্টা হানেগবি নিশ্চিত করেছেন যে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের উদ্বেগ বিবেচনায় নিচ্ছে। রাফাহর পূর্বাঞ্চলে ইসরায়েলি বোমাবর্ষণের ফলে এরই মধ্যে তিন লাখ গাজাবাসী পালিয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ এবং জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, রাফাহর ওপর পূর্ণাঙ্গ হামলা অন্য যেকোনো যুদ্ধের চেয়ে সেখানে বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম