ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

রাতে মাঠে নামছে বাংলাদেশ, জেনে নিন সম্ভাব্য একাদশ

#

ক্রীড়া প্রতিবেদক

১৭ মে, ২০২৫,  5:13 PM

news image

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে শতভাগ জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাই নিজেদের অপরাজিত রাখতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবেন অধিনায়ক লিটন কুমার দাস। যেখানে পাওয়ার প্লের দায়িত্ব নিজেই কাঁধে নেবেন লিটন। তার সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম। আগের সিরিজগুলোতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার। ওয়ান ডাউনে নিশ্চিতভাবেই দেখা যাবে নাজমুল হোসেন শান্ত।

ব্যাটিং অর্ডারের চতুর্থ পজিশনে অটোচয়েজ তাওহীদ হৃদয়। নিজের দিনে ম্যাচে অসম্ভব অনেক কিছুই করার ক্ষমতা রয়েছে এই তরুণ ব্যাটার। পাঁচে দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারি। এরপর ফিনিংশের রোলে থাকেন তরুণ জাকের আলী অনিক। স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মাহেদী হাসান। তার সঙ্গে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। কিন্তু দুই পেসার নিয়ে খেললে একাদশে দেখা যেতে পারে তানভীর ইসলামকে।  আর পেস বিভাগে দলকে নেতৃত্ব দেবেন মোস্তাফিজুর রহমান। এই ম্যাচ খেলেই আইপিএলের জন্য ভারতে উড়াল দেবেন তিনি। দ্বিতীয় পেসার হিসেবে তানজিম সাকিবের জায়গাটা অনেকটাই নিশ্চিত। তবে তৃতীয় পেসার হিসেবে কে থাকবে নাহিদ রানা নাকি হাসান মাহমুদ তা নিয়ে চিন্তা করতে হবে ম্যানেজমেন্টকে। তবে নাহিদই বেশি এগিয়ে রয়েছে। কারণ, পিএসএলে সাদা বলে অনুশীলনের সুযোগ পেয়েছেন তিনি।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম