ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

রাতে জিম্বাবুয়ে যাচ্ছেন নাঈম শেখ ও এবাদত

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২২,  8:56 PM

news image

আগামীকাল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজ বাঁচানোর শেষ সুযোগ বাংলাদেশের। কিন্তু ইনজুরিতে জর্জরিত টিম টাইগার্স। তাই জরুরী ভিত্তিতে নিয়ে যাওয়া হচ্ছে নাঈম শেখ ও এবাদত হোসেনকে। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়ে পুরো সিরিজ থেকে ছিটকে যান উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। এর ধকল না কাটতেই গতকাল প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়েন তিন টাইগার। দুর্দান্ত খেলতে থাকা লিটন দাসের ইনজুরির কারণে সফর থেকে ইতোমধ্যে ছিটকে গেছেন। শঙ্কায় রয়েছে তার এশিয়া কাপে খেলা নিয়েও।

লিটনের ইনজুরির ব্যাপারে দলের ফিজিও মুজাদ্দেদ সানি বলেন, লিটন কুমার দাস ব্যাটিং করতে গিয়ে হ্যামিস্ট্রিংয়ে আঘাত প্রাপ্ত হন। পরে ম্যাচ মধ্যবর্তী সময়ে আমরা তাকে স্ক্যান করতে পাঠাই। স্ক্যানে তার রিপোর্ট আসে গ্রেড-২ ম্যাসল স্ক্রিন। এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে মোটামুটি ৩-৪ সপ্তাহ লেগে যায়। তাই এই সিরিজে আমরা আর লিটনকে পাচ্ছি না। এদিকে লিটনের মতো গুরুতর না হলেও হাল্কা ইনজুরি আছে মুশফিকুর রহিম, শরিফুল ইসলামের। জিম্বাবুয়েতে দলের যোগ দিতে আজ বিকেলেই ঢাকা ছাড়বেন নাইম ও এবাদত। বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরে ১-০ তে পিছিয়ে পড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম