ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’ গোপালগঞ্জে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জেলায় নতুন পুলিশ সুপার ফ্রি-কিকে মেসির গোল, এমএলএসে নতুন ইতিহাস ‘ইরানের ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত থাকবে, আলোচনার সুযোগ রয়েছে’

রাজিথার জোড়া আঘাতে লিটন-তামিমের বিদায়

#

ক্রীড়া প্রতিবেদক

১৮ মে, ২০২২,  8:02 PM

news image

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন সকালের সেশন পর্যন্ত চালকের আসনে ছিল বাংলাদেশ। লাঞ্চ থেকে ফিরে কিছু বুঝে উঠার আগেই দুই বলে দুই উইকেট হারিয়ে বসলো স্বাগতিকরা। লাঞ্চের পর প্রথম বলে বিদায় নিলেন লিটন দাস। এদিকে ৫০০০ রান ছোঁয়ার পথে থাকা তামিম নিজের অপেক্ষা বাড়ালেন আরও। লিটনের আউটের পর নেমেই পরের বলে বোল্ড হয়ে ফিরে গেলেন এই টাইগার ওপেনার। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৯২ রান। মাঠে মুশফিকের সঙ্গে আছেন সাকিব। মুশফিকের সংগ্রহ ৮৫ এবং মাত্র নামা সাকিব করেছেন ৭ রান। ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন লিটন দাস। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে করে ফেলেছিলেন ৮৮ রান। দ্বিতীয় সেশনে শতক কেবল সময়ের অপেক্ষা মনে হচ্ছিল। কিন্তু নেমেই কাসুন রাজিথার প্রথম বলে উইকেটরক্ষক ডিকভেলার হাতে ক্যাচ তুলে দেন লিটন। ফেরেন ৮৮ করেই। এদিকে আগের দিন ১৩৩ রান করা তামিম এদিন লিটনের বিদায়ের পর নামেন। কিন্তু নেমেই প্রথম বলেই বোল্ড হয়ে ফিরে গেলেন টাইগার এই ওপেনার। যার ফলে তামিমের ৫০০০ রান স্পর্শ করার অপেক্ষা বাড়লো আরও। এই উইকেটও নেন পেসার রাজিথা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম