ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

রাজিথাকে বোল্ট আউট করলেন ইবাদত

#

ক্রীড়া প্রতিবেদক

২৫ মে, ২০২২,  4:34 PM

news image

মুশফিক-লিটনের জাদুকরি ইনিংসে ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে রান তোলে ৩৬৫। দুর্দান্ত ব্যাটিংয়ের পর টাইগার বোলাররা শুরুটা ভালো করতে পারেননি। মঙ্গলবার প্রথম উইকেটের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ২৬ ওভার।  মাঠ ছাড়ার আগে ওশাদা ফার্নান্দোর রান ছাড়িয়েছে অর্ধ-শতকের কোটা। ওয়ানডে মেজাজে লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে ইনিংস বড় করেছেন। তবে দিনের শেষ দিকে কুশাল মেন্ডিসের উইকেট স্বস্তি দিয়েছে বাংলাদেশকে। 

তৃতীয় দিনে শ্রীলংকাকে দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামেছে টাইগার বাহিনী। শুরুতেই কুশাল রাজিথার উইকেট তুলে নিয়েছেন ইবাদত। এখন ক্রিজে আছেন কুশাল মেন্ডিস ও এনজেলা মেথিউস। এর আগে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে শ্রীলংকার সংগ্রহ ১৪৩ রান। ১২৭ বলে ৭০ রান নিয়ে অপরাজিত থাকেন করুনারত্নে। ১১ বল খেলে ০ রানে অপরাজিত ছিলেন কুশান রাজিথা। রিপোট লেখা পযর্ন্ত শ্রীলংকার সংগ্রহ ৫০ ওভারে ৩ উইকেটে ১৫১ রান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম