ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষককে স্থায়ী বহিষ্কার

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মে, ২০২২,  8:50 PM

news image

বিধিবহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত ও জালিয়াতি করে মাতৃত্বকালীন ছুটি কাটানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) দুই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষকের চার বছরের জন্য পদোন্নতি স্থগিত করেছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ৫১৪ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার (৩০ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর। সাদিকুল ইসলাম সাগর বাংলানিউজকে বলেন,

বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা জেসমিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সালমা খাতুনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে সহকারী অধ্যাপক উম্মে হাবিবার বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত ও অনুমতি না নিয়েই ছুটিতে থাকা এবং ছাড়পত্র না নিয়ে বিদেশে অবস্থানের অভিযোগ আনা হয়। এ অভিযোগ প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। প্রতিবেদন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সকল নীতিমালা অনুসরণ করে তাকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও বলেন, অধ্যাপক সালমা খাতুনের বিরুদ্ধে সুপারভাইজার ও ডাক্তারের স্বাক্ষর জালিয়াতি করে মাতৃত্বকালীন ছুটি কাটানোর অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার পর অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়৷ এছাড়া ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর পদোন্নতি আগামী চার বছরের জন্য স্থগিত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম