ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

রাজশাহীতে হত্যা মামলার পূর্ণতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

#

নাসরিন পারভীন

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  2:39 PM

news image

রাজশাহীতে পিবিআই এর বিরুদ্ধে হত্যা মামলায় মিথ্যা চার্জশিট দাখিল ও হয়রানির দাবী তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।  ৬ ফেব্রুয়ারী ২০২২ (রবিবার) সকাল ১০ টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেছে বাঘা উপজেলার ভারতীপাড়া গ্রামের মৃত কুকন সরকারের ছেলে আব্দুল কুদ্দুস ও তার পরিবারবর্গ। এ সময় মজনু (২৮),  পিতা নজরুল ইসলাম, মিলন আলী (৩০), পিতা হাসেম আলী, মিঠুন আলী (২৫), পিতা আব্দুল কুদ্দুস, মিজানুর রহমানের বোন রানুয়ারা উপস্থিত ছিলেন।  সংবাদ সম্মেলনে কুদ্দুসের ছেলে মিঠুন  লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমি ও আমার পিতাসহ এই মামলায় যাদের আসামী করা হয়েছে তারা কেউ জড়িত না, অথচ আমাদেরকে আসামী করা হয়েছে।

 আমরা মনে করি কোন স্বার্থান্বেষী মহলের দ্বারা প্রভাবিত হয়ে আসল হত্যাকারিকে বাদ দেওয়া হয়েছে। বাদীনি সম্পর্কে আমার চাচী অর্থাৎ ভিক্টিম আমার চাচাত ভাই। আমার বাবার সাথে চাচাদের  দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিষয়ে বিবাদ চলমান ছিল। তাই সেই বিবাদকে পুঁজি করে আমাদের আসামী করা হয়েছে। এই মামলার ২ নং আসামী করা হয়েছে মজনুকে। অথচ মজনু সেদিন এলাকায় ছিলই না। সে কাজের উদ্দেশ্যে পাবনায় ছিল। তার পরও তাকে আসমাী করা হয়েছে। প্রকৃত ঘটনা জানতে আপনারা এলাকায় খোঁজ খবর নিলে জানতে পারবেন আমরা কেমন। তাই আমরা এই সংবাদ সম্মেলন থেকে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এই মামলার পুনর্তদন্ত করে প্রকৃত আসামীদের এই মামলায় নিয়ে আসারও দাবি জানান তারা। উল্লেখ্য, গত ১২/১২/১৮ ইং তারিখে বাঘার রুস্তমপুর ভারতীপাড়ায় মহির উদ্দিনের ছেলে আরিফ (১৯) নিহত হয়। এ বিষয়ে নিহতের মা বাদি হয়ে বাঘা থানায় অজ্ঞাত আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি পিবিআই রাজশাহী শাখাকে তদন্তভার দেওয়া হয়। পিবিআই এর পুলিশ পরিদর্শক আব্দুল মান্নান উক্ত অভিযোগের তদন্ত করে গত ২৬/১২/২০২০ ইং তারিখে ৫ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। নিহত আরিফ হত্যা সময় মিঠুন নববধু নিয়ে গাইবান্ধা জেলায় অবস্থান করছিলেন। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মামলায় প্রভাবশালী মহল কতৃক প্রভাবিত হয়ে উক্ত আসামিদের যুক্ত করা হয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানায়, মামলাটি পূণরায় তদন্ত হলে বা অন্য কোন সংস্থা তদন্ত করলে প্রকৃত ঘটনা উদঘাটন হবে। তারাও আরিফ হত্যার বিচার চান। প্রকৃত দোষীরা শাস্তি পাক সে প্রত্যাশা করেন তারা।  এ বিষয়ে কথা বলতে পিবিআই রাজশাহী শাখার পুলিশ পরিদর্শক আব্দুল মান্নানের সঙ্গে কথা বললে তিনি বলেন, এই মামলা ১ বছর আগে তদন্ত শেষ হয়েছে। তদন্তের এত দিন পর সংবাদ সম্মেলন হলে আমি এ বিষয়ে তেমন কিছু বলতে পারবো না। তবে তদন্ত সঠিক হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম