ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৫৮.৬০ শতাংশ

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জানুয়ারি, ২০২২,  4:53 PM

news image

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গে একজন মারা গেছেন। অন্যদিকে করোনা শনাক্তের হার ৫৮.৬০ শতাংশ। বুধবার (২৬ জানুয়ারি) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এবং রামেক হাসপাতাল আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। জানা গেছে,  গত মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ১৭৯ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এতে করোনা ধরা পড়েছে ১১৭ জনের। একই দিনে রামেক ল্যাবে ৪৬২ জনের নমুনা পরীক্ষায় ২৪০ জনের করোনা ধরা পড়েছে। এরমধ্যে রাজশাহীর ৪০৮ জনের নমুনা পরীক্ষায় ২২৭ জনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার ৫৮ দশমিক ৬০ শতাংশ। শামীম ইয়াজদানী জানান, রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালের ২৯-৩০ ওয়ার্ডে ভর্তি ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম