ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

রাজশাহীতে করোনায় শনাক্ত কমেছে, মৃত্যু ২

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  4:53 PM

news image

রাজশাহীতে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই কিছুটা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা রাজশাহী জেলার বাসিন্দা। রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে  বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুইটি পিসিআর ল্যাবে ৩০৭টি করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৩৩ দশমিক ৫৫ শতাংশ। অন্যদিকে,

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ১৪৬ শয্যা করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৬৯ জন। তার মধ্যে করোনা আক্রন্ত রোগী রয়েছে ৩৯ আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৬ জন রোগী। আর করোনা এখনও ধরা পড়েনি এমন রোগী ভর্তি রয়েছে ১৪ জন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ৭ জন রোগী ভর্তি হয়েছে। একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরও ১২জন রোগী। এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী  বলেন, করোনা ও উপসর্গ নিয়ে যে দুজন মারা গিয়েছে তাদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফন করতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম