ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

রাজবাড়ীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

০৪ ডিসেম্বর, ২০২১,  11:37 AM

news image

রাজবাড়ীতে এক মাদ্রাসাছাত্রীকে (১৫) তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ মো. নয়ন মৃধা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপরই অভিযুক্ত নয়নকে গ্রেফতার করা হয়। নয়ন ফরিদপুর কোতোয়ালী ভাজনডাঙ্গা গ্রামের মৃত জামাল মৃধার ছেলে। বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন। ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা জানান, তার মেয়ে রাজবাড়ীর একটি মাদ্রাসায় ১০ম শ্রেণিতে লেখাপড়া করে। গত ৩০ নভেম্বর সকাল সাড়ে ৬টার দিকে তার মেয়ে মাদ্রাসা যাবার জন্য বের হয়। মেয়েটি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের লাকির দোকান এলাকায় পোঁছালে মো. নয়ন মৃধা জোর করে একটি পিকআপ ভ্যানে তুলে মেয়েটির মুখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে তার মেয়েকে অন্য একটি স্থানে আটকে রেখে ধর্ষণ করে। পরে বৃহস্পতিবার বিকালে নয়ন মেয়েটিকে খানখানাপুরের ফৈজদ্দিন মাতুব্বরপাড়ার একটি বাড়ির সামনে রেখে পালিয়ে যায়। সেখান থেকে মাদ্রাসাছাত্রীর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, মামলার আসামি নয়ন মৃধাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম