ঢাকা ০৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ অন্তত ৫০, রোগী সরিয়ে নিল ফায়ার সার্ভিস-বিজিবি রক্তের আখরে লেখা গণঅভ্যুত্থান, ইতিহাসের নতুন বাঁকে বাংলাদেশ ‎বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের বিধান নিয়ে হাইকোর্টের রুল ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Barguna YfP Committee-এর সামাজিক জবাবদিহিতা অ্যাডভোকেসি কার্যক্রমের সফল সমাপ্তি

রাজধানী ছাড়ছেন পোশাক শিল্পের শ্রমিকরা, ১০৮ কারখানায় ছুটি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২৬,  11:52 AM

news image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা। ঈদ সামনে রেখে সড়কে বাড়তি চাপ কমাতে ধাপে ধাপে ছুটির অংশ হিসেবে আজ ১০৮ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) রোস্টার অনুযায়ী, আজ রবিবার (২৪ মে) থেকে কারখানাগুলোতে ছুটি শুরু হয়। বিজিএমইএর তথ্যানুযায়ী, ২৪ মে তারিখে ঢাকা ছাড়ছেন ১০৮টি কারখানার শ্রমিক, যা মোট কারখানার প্রায় ছয় শতাংশ। ২৫ মে ছুটি পাবে ৬৬৪টি কারখানা বা ৩৭ শতাংশ। এ ছাড়া ২৬ মে সবচেয়ে বেশি ৭১৩টি কারখানায় ছুটি ঘোষণা হবে, যা মোট কারখানার ৪৩ শতাংশ। আর ২৭ মে ছুটি পাবে আরও ২৫১টি কারখানা, যা প্রায় ১৪ শতাংশ। বিজিএমইএর সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী জানান, সড়কে যাতে বাড়তি চাপ না হয়, এজন্য সরকারের সঙ্গে সমন্বয় করে রোস্টার অনুযায়ী ছুটি দেওয়া হয়েছে।  তিনি আরও জানান, এই রোস্টারের ফলে শ্রমিকরা একদিকে যেমন সড়কে কোনো চাপ ছাড়াই গ্রামের বাড়িতে যেতে পারবে এবং ঈদ উদযাপন করতে পারবে, তেমনি ঈদ শেষে আবার কর্মস্থলেও ফিরে আসতে পারবে। তিনি বলেন, এবারও সব বেতন-বোনাস দেওয়া হচ্ছে। কিছু কারখানায় এখনো দেওয়া হয়নি, তবে আজ-কালের মধ্যে দেওয়া হবে। প্রণোদনার টাকাগুলো সময়মতো দেওয়ার ফলে তুলনামূলক দুর্বল কারখানাগুলোও বেতন-ভাতা দিতে পারছে। এজন্য সরকারকে ধন্যবাদ। তিনি জানান, এবার অনেক কারখানা চলতি মে মাসের বেতনও দিয়েছে। এসব কারখানার শ্রমিকরা চলতি মে মাসের অগ্রিম বেতন নিয়ে ঈদ উদযাপন করবে। জানা গেছে, পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে আগের চেয়ে যাত্রী বাড়তে শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম