ঢাকা ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ছাত্র-জনতার দখলে

#

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০২৪,  11:19 AM

news image

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা দখলে রেখেছেন ছাত্র-জনতা।বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৬টা থেকে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোর থেকেই বঙ্গবন্ধুর বাড়ির সামনে বা আশপাশের এলাকায় কালো পোশাকে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। সরেজমিনে দেখা গেছে, শুক্রাবাদ মোড় থেকে ৩২ নম্বর এবং মেট্রো শপিং মলের সামনে অবস্থান করেন আন্দোলনকারী ছাত্র-জনতা। একটু পরপর মিছিল নিয়ে আশপাশে প্রদক্ষিণ করছেন তারা। কেউ কেউ ধানমন্ডি ২৭ ঘুরে আবার ৩২ এসে জড়ো হচ্ছেন। এ ছাড়া ধানমন্ডি ৩২ লেক পাড়ও রয়েছে ছাত্রদের দখলে। তাদের প্রত্যেকের হাতে লাঠি এবং পাইপ রয়েছে। ১৫ আগস্ট উপলক্ষে আজ ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। তবে কোনো ব্যক্তিকে সন্দেহ হলে মোবাইল ফোন তল্লাশি করে দেখা হচ্ছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় ৩২ নম্বরের সামনে অবস্থান করছেন সেনাবাহিনীর সদস্যরা। এ ছাড়া বেশ কিছু পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়েও অবস্থান নিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম