ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

রাজধানীতে ভোর রাতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ ৩

#

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২৪,  6:48 PM

news image

ভোররাতে পানি গরম করতে চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে রাজধানী শুক্রবাদের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে দ্রুত তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন, টোটন (৩৫), নিপা (৩০) ও শিশু বায়জিদ (৩)। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, ভোররাতে ধানমন্ডির শুক্রাবাদ এলাকা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে টোটন ৫০ শতাংশ, নিপা ৩২ শতাংশ ও শিশু বায়জিদ ৪৫ শতাংশ দগ্ধ হয়। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার্ডের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দগ্ধ টোটন জানান, ভোররাতে শিশুর জন্য পানি গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণে দগ্ধ হন তারা তিনজন। এরপর প্রতিবেশীরা উদ্ধার করে আমাদের হাসপাতালে নিয়ে আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম