ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৩ শ্রমিক উদ্ধার চট্টগ্রামে মাটি খননের সময় মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ২ আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানসিটি হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস সময় লাগবে : রিপোর্ট কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারী নিহত সিরিজ নির্ধারণী ম্যাচে কেমন হবে টাইগারদের একাদশ

রাজধানীতে ভাসমান যৌনকর্মীদের মারধর, ভিডিও ভাইরাল

#

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০২৪,  10:54 AM

news image

রাজধানীর বিভিন্ন এলাকায় ভাসমান যৌনকর্মীদের মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। ভুক্তভোগী যৌনকর্মীদের অভিযোগ, বিভিন্ন এলাকায় তাদের মারপিট করছেন কিছু যুবক। বিগত কয়েক দিন ধরে তারা এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া তিনটি ভিডিওতে দেখা গেছে, রাস্তায় যৌনকর্মীদের পেটাচ্ছেন যুবকেরা। এইচ এম রাসেল সুলতান (দোকানি রাসেল) নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে ভাইরাল হওয়া একটি ভিডিওর শুরুতেই প্রহারকারী ওই যুবককে বলতে শোনা যায়, “এইভাবে উচ্ছেদ করতে হবে পতিতাদের। এক গ্রুপকে মারছি, আরেক গ্রুপ আসছে।” তারপর ওই যুবক সবুজ রঙের পাইপ দিয়ে এক নারীকে বেধড়ক পেটাতে থাকেন। এরপর আরেকজনকে তাড়া করেন। পরে এক কিশোরীকে পেটাতে থাকেন। যুবকের পা ধরতে ধরতে মেয়েটি বারবার বলতে থাকে, “এ কাজ ছাইড়া দিমু।” একপর্যায়ে মেয়েটির কাছে থেকে মুঠোফোনটিও কেড়ে নেন ওই যুবক। ভিডিও সংযুক্ত পোস্টে রাসেল নামের ওই যুবক লিখেছেন, “শেষ পর্যন্ত না দেখে কোনও মন্তব্য করবেন না প্লিজ। এদের মূলহোতা এই কাপড় পরা মহিলাটা। দেখলে প্রতিহত করুন। ...সবাই প্রতিবাদে অংশগ্রহণ করুন। উৎসাহ দিন।” রাসেল আরও লিখেছেন, “ঘটনাটি রাজধানীর শ্যামলী স্কয়ারে ঘটেছে।” এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ গণমাধ্যমকে বলেন, “এ ধরনের ঘটনা মানবাধিকার লঙ্ঘন। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের শাস্তি হওয়া উচিত। আমি ইতোমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় কথা বলেছি।” ভাসমান যৌনকর্মীদের নিয়ে কাজ করে কল্যাণময়ী নারী সংঘ নামে একটি সংগঠন। তাদের দেওয়া তথ্যানুযায়ী, গত আগস্ট মাসের ২৭ তারিখ থেকে এভাবে একের পর এক হামলার শিকার হচ্ছেন ভাসমান যৌনকর্মীরা। এতে অন্তত ৬০ জন নারী যৌনকর্মী আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম