ঢাকা ২২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ অন্তত ১৫টি বাড়িঘরে অগ্নিসংযোগ-ভাঙচুর কলাপাড়া উপকূলে ৪ দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে চরম ভোগান্তি এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ চায় বাংলাদেশ বিপিএল ফিক্সিং: অভিযোগ স্বীকার ৭ ক্রিকেটার-কর্মকর্তার ঘূর্ণিঝড় আকভান নিয়ে সবশেষ যা জানাল আবহাওয়া অফিস খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার টেক্সপ্রো ইকো অ্যাপারেল'র সাথে এনসিসি ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন

রাজধানীতে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৬,  10:56 AM

news image

রাজধানী ঢাকায় সাতসকালে থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় বৃষ্টি পড়তে দেখা গেছে। এতে সকাল থেকেই আবহাওয়ায় শীতের আমেজ তৈরি হয়েছে। অনেককে শীতের পোশাক পরেও বাইরে বের হতে দেখা গেছে।


সকালে রাজধানীর ভাটারা, বাড্ডা, রামপুরা, হাতিরঝিল, আফতাবনগর, গুলশান ও শাহজাদপুর এলাকায় হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে। ভোর থেকে আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা নেই। এর সঙ্গে বৃষ্টির কারণে অন্যান্য দিনের তুলনায় শীতের অনুভূতি কিছুটা বেশি হচ্ছে।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা আরও কমতে পারে।


পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


সাধারণত নভেম্বরের শেষ ভাগ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রভাব বাড়তে শুরু করে। তবে এবার শীত পুরোপুরি জেঁকে বসার আগেই রাজধানীর আবহাওয়ায় তার আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সকালের কুয়াশা, হালকা বৃষ্টি ও তাপমাত্রা কমে যাওয়ায় নগরজীবনেও শীতের আমেজ অনুভূত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম