ঢাকা ২১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার টেক্সপ্রো ইকো অ্যাপারেল'র সাথে এনসিসি ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিলল ৫১ বস্তা টাকা শেখ হাসিনার লাশ দরকার, কারণ তিনি আন্দোলন গড়ে তুলতে চান: রিজভী মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৬,  2:55 PM

news image

রাজধানীর খিলগাঁওয়ের নেওয়াজবাগ এলাকায় একটি ওয়ার্কশপে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এসকে ট্রেডার্স নামে ওই ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. মোস্তফা। তিনি খিলগাঁও নেওয়াজবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম নেয়ামত আলী।


মোস্তফার বোন জুলেখার অভিযোগ, ভোর ৩টার দিকে মোস্তফার বন্ধু হৃদয় তাকে ডেকে নাগদারপাড় ওয়ার্কশপে নিয়ে যায়। পরে সেখানে হোসেন, ইউনুস, খানসহ চার-পাঁচজন মিলে মোস্তফাকে মারধর ও ছুরিকাঘাত করে। মারধরের একপর্যায়ে মোস্তফা মারা যায়। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।


খিলগাঁও থানার এসআই অনয় চন্দ্র পাল জানান, ভোরে খবর পেয়ে নাগদারপাড় ইকো পেট্রলপাম্পের সামনে ওই যুবককে মুমূর্ষ অবস্থায় পাওয়া যায়। এরপর ঢাকা মেডিকেল নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।


এসআই আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কশপের টিনশেডের ওপর থেকে নিচে পড়ে যান। এরপর চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা পিটিয়ে হত্যা করে। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম