ঢাকা ২১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ অন্তত ১৫টি বাড়িঘরে অগ্নিসংযোগ-ভাঙচুর কলাপাড়া উপকূলে ৪ দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে চরম ভোগান্তি এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ চায় বাংলাদেশ বিপিএল ফিক্সিং: অভিযোগ স্বীকার ৭ ক্রিকেটার-কর্মকর্তার ঘূর্ণিঝড় আকভান নিয়ে সবশেষ যা জানাল আবহাওয়া অফিস খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উপবৃত্তি নিয়ে সুখবর দিল সরকার টেক্সপ্রো ইকো অ্যাপারেল'র সাথে এনসিসি ব্যাংকের পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর পুতিনকে ‘খুনি’ বললেন জেলেনস্কি চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন

কলাপাড়া উপকূলে ৪ দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে চরম ভোগান্তি

#

২১ নভেম্বর, ২০২৬,  3:36 PM

news image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : ঘূর্নিঝড় আকভান দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে দক্ষিন উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত ৪ দিন ধরে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার কলাপাড়ায় ৩৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। টানা বৃষ্টি ও শীতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ। 


এদিকে টানা বৃষ্টিতে জমির আধা পাকা ধান চিটা হয়ে যাওয়ার আশঙ্কায় দু:শ্চিন্তায় রয়েছেন আমন চাষীরা। একই সঙ্গে বৃষ্টির পানিতে ক্ষতির শংকায় পড়েছেন শীতকালীন সবজি চাষীরাও।


আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঢাকা, পটুয়াখালী, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, কুমিল্লা, খুলনা, নোয়াখালী, চট্রগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিন-পশ্চিম অথবা দক্ষিন দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম