ঢাকা ২২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা, খসড়া চূড়ান্ত সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির আসছে এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান নতুন করে খেলাপি হওয়ার শঙ্কায় বহু পোশাক কারখানা মালিক ভারতে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন দরিদ্রদের আয়ের প্রায় ২০ শতাংশ যায় ভ্যাটে, ধনীদের মাত্র ২.৮ শতাংশ: গবেষণা সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত ১১

কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন: মায়ের পর চলে গেল দেড় বছরের সন্তান

#

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৬,  11:21 AM

news image

রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকায় আবাসিক ভবনে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে এবার মারা গেছে দেড় বছর বয়সী শিশু আর. এস. রহমান (মাহাব)।


শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে আগুনে দগ্ধ হয়ে মারা যান তার মা সাবা (২৭)।


শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।


এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে একই ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবা। চিকিৎসক জানান, আগুনে তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।


তারও আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার একটি সাততলা আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে গ্যাসের চুলা থেকে আগুন লাগে। এতে এক শিশুসহ পাঁচজন দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


দগ্ধ অন্যরা হলেন আবদুর রহমান (৩০), সানজিদা (২০) ও সামসুন নাহার (৫০)। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগুনে শিশু মাহাবের শরীরের ৫৭ শতাংশ, সাবার ১০০ শতাংশ, আবদুর রহমানের ৬ শতাংশ, সানজিদার ৩৭ শতাংশ এবং সামসুন নাহারের ৪০ শতাংশ পুড়ে যায়। আবদুর রহমান, সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম