ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২৪,  9:07 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে ঝুমুর আক্তার (২২) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। ওই ছাত্রী বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী। শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ওই কলেজছাত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা বড় বোন নুপুর আক্তার জানান, তাদের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। বর্তমানে গোলাপবাগ পুলিশ কোয়ার্টারে ৩য় তলায় থাকেন। সেখানে সকালে সবার অগোচরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন ঝুমুর। দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে ঝুমুর আত্মহত্যা করতে পারেন সে বিষয়ে কিছু জানাতে পারেনি বোন নুপুরসহ স্বজনরা। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম