ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রক্ষণে বাড়তি মনোযোগ ফ্লিকের

#

স্পোর্টস ডেস্ক

১০ মার্চ, ২০২৬,  4:29 PM

news image

নিউক্যাসল ইউনাইটেডের দ্রুতগতির খেলোয়াড়দের নিয়ে সতর্ক হান্সি ফ্লিক। প্রতিপক্ষের মাঠ থেকে ইতিবাচক ফল নিয়ে ফিরতে হলে খুব ভালোভাবে রক্ষণ সামলানো গুরুত্বপূর্ণ বলে মনে করেন বার্সেলোনা কোচ। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার (১০ মার্চ) নিউক্যাসলের সেন্ট জেমস পার্কে খেলবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। আসরের প্রথম পর্বে ইংলিশ দলটির বিপক্ষে খেলেছিল বার্সেলোনা। এই মাঠেই ইংলিশ স্ট্রাইকার মার্কাস র‍্যাশফোর্ডের জোড়া গোলে ম্যাচটি ২-১ গোলে জিতেছিল ফ্লিকের দল। প্রতিপক্ষের মাঠে এবারও যে কাজটা সহজ হবে না, ভালো করেই জানেন ফ্লিক। সোমবার সংবাদ সম্মেলনে রক্ষণে বাড়তি মনোযোগ দেওয়ার কথা বলেন এই জার্মান কোচ। তিনি বলেন, মঙ্গলবার আমরা দারুণ একটি আবহ দেখতে পাব। তারা আমাদের চাপে ফেলবে, তারা খুব দ্রুত পরিবর্তন করে (আক্রমণ ও রক্ষণে)। আমাদের খুব ভালোভাবে রক্ষণ সামলাতে হবে। তাদের বিপক্ষে আমাদের দুটি ম্যাচ আছে এবং প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ফ্লিক আরও বলেন, আমি মনে করি, চ্যাম্পিয়ন্স লিগের ধাঁচটাই আলাদা; সব দলই জয়ের জন্য মাঠে নামবে। আমাদের আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে হবে। তারা খুব দ্রুতগতির খেলোয়াড়দের দল এবং তাদের আটকাতে সক্ষম হতে হবে আমাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম