ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

রংপুর ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

#

আবুল হোসেন বাবলু

৩০ ডিসেম্বর, ২০২১,  3:35 AM

news image

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে রংপুর ক্যাডেট কলেজের ৪ দিনব্যাপী আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রংপুর ক্যাডেট কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর জেনারেল মোঃ আবু সাঈদ সিদ্দিক, এসইউপি, এসপিপি,
এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স এবং বিশেষ অতিথি ছিলেন বেগম তাসলিম জাহান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল কাজী তাজুল ইসলাম, পিএসসি, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ মেহেদী হাসান হিমেল, এএমসি এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ,সকল অভিভাবক, আমন্ত্রিত অথিথিবৃন্দ, অনুষদ সদস্যবৃন্দ, কর্মচারী ও ক্যাডেটবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি সারাবছর ধরে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন। আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী হাউস বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর হাউস এবং উপবিজয়ী হাউস তিতুমীর হাউস ও সার্বিকভাবে বিজয়ী হাউস তিতুমীর হাউস এবং সার্বিকভাবে উপবিজয়ী হাউস ওমর ফারুক হাউসকে ট্রফি প্রদান করেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম