ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

রংপুর অননুমোদিত ঔষধ ফ্যাক্টরীতে ডিবি পুলিশের অভিযান

#

আবুল হোসেন বাবলু

২৬ জানুয়ারি, ২০২২,  8:15 PM

news image

আজ ২৬ জানুয়ারী বিকেলে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার মোঃ কাজী মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান এর অপারেশন পরিকল্পনা ও নেতৃত্বে এসআই মোঃ বাবুল ইসলাম, এসআই মোঃ গোলাম মোর্শেদ, এসআই মোঃ তছলিম উদ্দিন আহমেদ, এসআই ছাইয়ুম তালুকদার, এসআই সবিন চন্দ্র মাহাতো, এসআই আই এইচ লাকু সরকার এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আরপিএমপি, কোতয়ালী থানাধীন ১৭ নং ওয়ার্ডস্থ সাতগারা মিস্ত্রীপাড়া ‘কনফিডেন্ট এগ্রো ভেট’ ঔষধ ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে  গৃহপালিত পশুর বিপুল পরিমাণে পুষ্টি জাতীয় অননুমোদিত খাবার ও মেডিসিন উদ্ধার করা হয়।

এছাড়াও উক্ত প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রকার প্রাণীজ পুষ্টি জাতীয় খাবার ও  Rumicon, Com V Cal, Con Zinc, Freti Cal, Hepacon, Ferti Care, Utro Con, Con Zyme নামীয় অননুমোদিত ঔষধসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া)  মোঃ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত ফ্যাক্টরীতে ১) ড্রাগ লাইসেন্স নাই। ২) কেমিক্যাল খোলা জায়গায় অরক্ষিত। ৩) শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, যেমন- মাস্ক, গ্লোভস অ্যাপ্রোন পরিহিত ছিল না। পরবর্তীতে ঔষধ প্রশাসন অধিদপ্তর, রংপুর এর সহকারী পরিচালক এর উপস্থিতিতে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মলিহা খানম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঔষধ আইনের ১৯৪০ এর ১৮(ক) ও ১৮(গ) ধারা মোতাবেক উক্ত প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ উক্ত প্রতিষ্ঠানকে সকল ত্রুটি সংশোধন করে উৎপাদন করার আদেশ দেয়া হয়। উল্লেখ্য যে, রংপুর মহানগরী এলাকার সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম