ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

রংপুরে স্নেহা নার্সিং কলেজের আয়োজনে বিজয় দিবস উদযাপন

#

আবুল হোসেন বাবলু

১৮ ডিসেম্বর, ২০২১,  1:03 AM

news image

মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন রংপুর স্নেহা নার্সিং কলেজের আয়োজনে বিজয় দিবস উদযাপন। (১৬ডিসেম্বর'২১) মহান বিজয় দিবস। এই দিবসটি বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় দিন। এই দিনটি বাঙালি জাতীর ইতিহাসে এক অনন্য গৌরব উজ্জল দিন। ১৯৭১ সালে অনেক ত্যাগ-তিতিক্ষা আত্মদান ও দীর্ঘ আন্দোলন- সংগ্রামের পথ পরিক্রমায় ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর হতে প্রতি বছর এই তারিখটিকে জাতীয় ভাবে মহান বিজয় দিবস হিসেবে পালন করে থাকে। এরই আলোকে মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে রংপুরে স্নেহা নার্সিং কলেজের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেন। স্নেহা নার্সিং কলেজের আয়োজনে মহান বিজয় দিবসের কর্মসূচীর মধ্যে ছিলো সকালে বর্ণাঢ্য র‌্যালী, কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধা ও ফুলের শুভেচ্ছা, কলেজের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল। কর্মসূচীতে উপস্থিত ছিলেন স্নেহা নার্সিং কলেজের চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম, অধ্যক্ষ আম্বিয়া পারভীন, সহকারী অধ্যক্ষ কাজী মোঃ আতাউর রহমান, চীফ ফাইন্যান্স অফিসার শিমুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মানিক চন্দ্র সাহা, সুমির কুমার পাল, মশিউর রহমান, রাজু, পিয়াল ও কলেজে অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রী। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম