ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও

রংপুরে ট্রাক চাপায় ৩ নারী শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৮ নভেম্বর, ২০২১,  10:53 AM

news image

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিন নারী শ্রমিকের মৃত্যু হয়েছ। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  ঘোনিরামপুর এলাকায় ব্রাদার্স কোল্ড স্টোরেজ সংলগ্ন রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারিচালিত ইজিবাইকে তিনজন নারী বাড়ি ফিরছিলেন। ইজিবাইকটি উপজেলার ব্রাদার্স কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতরা সবাই নারী শ্রমিক। তারা একটি কারখানায় কাজ করেন বলে জানা গেছে। এদিকে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তারাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী প্রধান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম