ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

রংপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা মামলার দুই আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

#

আবুল হোসেন বাবলু

২৭ জানুয়ারি, ২০২২,  8:31 PM

news image

রংপুরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে যৌতুকের জন্য মারপিট করে হত্যার অভিযোগে রংপুর মেট্রোপলিটন তাজাহাট থানায় মামলা হয়। ওই হত্যাকান্ডের মামলায় অভিযুক্ত এজাহারনামীয় ২ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।  চলতি বছরের (১৯ জানুয়ারী) রংপুর জেলার তাজাহাট থানা এলাকায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে যৌতুকের জন্য মারপিট করে হত্যা করে। বিষয়টি সংবাদ মাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে রংপুর জেলার তাজাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় র‌্যাব-১৩, রংপুর  মামলাটি নিয়ে ছায়াতদন্ত শুরু করে। 

এরই ধারাবাহিকতায়, গত ২৬ জানুয়ারি বিকেলে র‌্যাব-১৩, রংপুর এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানাধীন নর্থ বেঙ্গল বছিরটারী এলাকা হতে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। উপরোক্ত হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামী মোছাঃ মোর্শেদা বেগম (৪৫) এবং ৩নং আসামী মোঃ আতাউর রহমান @ আতোয়ার (৫৫) উভয়েই রংপুর জেলার তাজহাট এলাকার বাসিন্দা।  র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে,গ্রেফতারকৃত আসামীদ্বয় উক্ত হত্যার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের  সাথে জড়িত অন্যান্য আসামীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করতঃ অন্যান্য এজাহারনামীয় আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাবের কার্যক্রম চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম