ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

রংপুরের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে খুলনা

#

ক্রীড়া প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২৩,  8:07 PM

news image

টানা হারে বিপর্যস্ত খুলনা টাইগার্স। দলটি এখন পর্যন্ত চলতি বিপিএলে তিন ম্যাচ খেলে একটিতেও জয়ের মুখ দেখতে পারেনি। আজ নিজেদের চতুর্থ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে দলটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটিতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনার অধিনায়ক ইয়াসির আলী চৌধুরি রাব্বি। এদিন রাব্বির সঙ্গে রংপুরের হয়ে টস করতে মাঠে আসেন শোয়েব মালিক। আঙুলের ইনজুরির জন্য এই ম্যাচে বিশ্রাম নিয়েছেন রংপুর রাইডার্সের নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান। এই ক্রিকেটারের বদলে একাদশে সুযোগ মিলেচ্ছে পারভেজ হোসেন ইমনের। এদিকে দারুণ ফর্মে থাকা রবিউল হককে বসিয়েছে রংপুর শিবির। তার বদলে একাদশে এসেছেন হারিস রউফ। এদিকে খুলনা জয়ের লক্ষ্যে একাদশে ব্যাটিং শক্তি বাড়িয়েছে। দলে এনেছে মুনিম শাহরিয়ার এবং মাহমুদুল হাসান জয়।

খুলনা টাইগার্স একাদশ: ইয়াসির আলী চৌধুরি রাব্বি (অধিনায়ক), তামিম ইকবাল খান, মুনিম শাহরিয়ার, আজম খান (উইকেটরক্ষক), আমাদ বাট, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদুল ইসলাম, ওয়াহাব রিয়াজ, নাসুম আহমেদ, পল ভ্যান মিকেরেন, মাহমুদুল হাসান জয়।

রংপুর রাইডার্স একাদশ: নাঈম শেখ, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, শামীম পাটওয়ারি, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ, রাকিবুল হাসান, শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, আজমতউল্লাহ ওমরজাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম