ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

রংপুরের গঙ্গাচড়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

#

আবুল হোসেন বাবলু

১৩ জানুয়ারি, ২০২২,  12:35 PM

news image

অনেকটাই হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ঘোড়া দৌড়।এ খেলাকে পুনরুদ্ধার করতে ও মাদকের থাবা থেকে যুব সমাজকে দুরে রাখতে বেতগাড়ী সংস্কৃতি অঙ্গনের আয়ােজনে রংপুর জেলার গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে গেল ঘোড়া দৌড় প্রতিযোগিতা। গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাকে ঘিরে এ অঞ্চলে যেন বয়ে গেল উৎসবের আমেজ খেলা দেখে মহাখুশি দর্শকরা। বুধবার (১২ জানুয়ারি ) বিকেলে  বেতগাড়ী সংস্কৃতি অঙ্গন আয়ােজিত দ্বিতীয় বারের মত ঐতিহাসিক ঘােড়া দৌড় ও বার্ষিক ক্রিড়া প্রতিযােগীতা রামনগড় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

খেলাটি শুভ উদ্বোধন করেন,মােঃ এনামুল হক,সভাপতি বেতগাড়ী উচ্চ বিদ্যালয়। খেলাটি পরিচালনা করেন,বেতগাড়ী সংস্কৃতি অঙ্গন সভাপতি মােঃ সাদেকুল ইসলাম। প্রধান পৃষ্ঠপােষকতায় ছিলেন, ডাঃ হাঃ শহিদুল ইসলাম সফি,পরিচালক ইসলাম হোমিও হল বেতগাড়ী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মােঃ জোনায়েদ চৌধুরী, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, গংগাচড়া উপজেলা শাখা। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন, মােঃ মােহাইমিন ইসলাম মারুফ, নব নির্বাচিত চেয়ারম্যান ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বেতগাড়ী ইউপি।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নির্মলেন্দু গোস্বামী সাবেক চেয়ারম্যান) বেতগাড়ী ইউপি। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মােঃ মােস্তালেবুল হক নবনির্বাচিত খলেয়া ইউপি চেয়ারম্যান, মােঃ শহীদ চৌধুরী দ্বীপ, নবনির্বাচিত বড়বিল ইউপি চেয়ারম্যন, মাওঃ মােঃ শহিদুল ইসলাম, সভাপতি, বেতগাড়ী একরামিয়া মাদ্রাসা। আকতারুজ্জামান মানিক, সাধারন সম্পদক, বাংলাদেশ আওয়ামীলীগ, বেতগাড়ী ইনিয়ন শাখা। অনুষ্ঠানে ,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বেতগাড়ী আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঐতিহ্যবাহী এই ঘোড়া দৌড় প্রতিযোগীতা উপভোগ করতে শিশু, কিশোর-কিশোরী, বৃদ্ধ, নারী-পুরুষসহ হাজার হাজার দর্শনার্থীর ছিলো উপচে পড়া ভিড়। এ ঘোড়া দৌড় প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে নওগা,জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলার প্রতিযোগীরা। এ সময় দূর-দূরান্ত থেকে আগত রং-বেরঙ্গের ও  লালমতি, বাহাদুর, বঙ্গবীর, সম্রাট বিভিন্ন নামের বাহারি ঘোড়া দৌড় খেলায় ৫টি করে ঘোড়া নিয়ে ৪টি গ্রুপে মোট ২০টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনাল খেলায় এ-গ্রুপের প্রথম স্থানে বিজয়ী হন পঞ্চগড়ের মোঃ রেজা মিয়া, ২য় স্থান দিনাজপুর জেলার  ফুলবাড়ির মোঃ হাসিবুল মিয়া। বি-গ্রুপের প্রথম স্থানে বিজয়ী হন পাবর্তীপুরের মোঃ মমিনুর রহমান,২য় স্থান ঘোরাঘাটের মোঃ সৌরভ মিয়া। সি-গ্রুপের প্রথম স্থান পেয়ে  বিজয়ী হন দিনাজপুর ফুলবাড়ির রিপন মিয়া,২য় স্থান ঘোরাঘাটের লেবু মিয়া। ডি-গ্রুপের প্রথম স্থানে বিজয়ী হন, নওগাঁর মোছাঃ তাছলিমা খাতুন এবং ২য় স্থান দখল করেন রংপুরের হিমেল মিয়া। খেলা দেখতে আসা দর্শক মধুসুধন রায় বলেন, ঘোড়া দৌড় প্রতিযোগিতা একটি প্রাচীন ঐতিহ্য। আমি আশা করবো এ ঐতিহ্য যেন ধরে রাখা হয়। ঘোড়া দৌড় প্রতিযোগিতা মানুষ পছন্দ করে বলেই আজও হাজার হাজার মানুষ খেলাটি উপভোগ করতে এসেছেন। খেলা দেখতে আসা বিভিন্ন দর্শকরা বলেন, ঘোড়া দৌড় প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। আগে বিভিন্ন স্থানে খেলাগুলো দেখা যেতো। কিন্তু এখন সেটি সচরাচর আর দেখা যায়না। দীর্ঘদিন পরে আবারও এমন খেলার আয়োজন করায় খুশি এলাকার মানুষ। এই খেলাকে ঘিরে এই অঞ্চলের মানুষের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়। বেতগাড়ী ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ বলেন, বাংলার সংস্কৃতি ধরে রাখতে হলে প্রতিটি এলাকায় এ ধরনের ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা খুবই প্রয়োজন। প্রত্যেক বছর এই গ্রাম বাংলার খেলাকে ধরে রাখতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। যুবকরা যেন মাদকের দিকে ধাবিত না হয় সেই জন্য এ অঞ্চলে সব ধরনের খেলার আয়োজন অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম