ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

যে কারণে মোস্তাফিজকে ৬ কোটি রুপি দিতে বাধ্য হয়েছে দিল্লি

#

স্পোর্টস ডেস্ক

১৫ মে, ২০২৫,  5:48 PM

news image

চলমান আইপিএলের মাঝ পথে টাইগার পেসার মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। এই জন্য ফ্র্যাঞ্চাইজিটিতে খরচ করতে হয়েছে ৬ কোটি রুপি। এতেই মোস্তাফিজ পিছনে ফেলেছেন টাইগার ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকে। ২০২১ সালে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছিল কলকাতা। কিন্তু এবার সাকিবকে ছাড়িয়ে গেছেন ফিজ। তাই অনেকের মনে প্রশ্ন জেগেছে ২ কোটি রুপি ভিত্তি মূল্যে নিলামে ওঠার মোস্তাফিজকে দলে নিতে কেনো দিল্লি ৬ কোটি রুপি খরচ করল। আইপিএলের নিয়ম বলছে, কোন খেলোয়াড় যদি চোট বা ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, তাহলে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি তার পরিবর্তে অন্য একজন খেলোয়াড়কে রিপ্লেসমেন্ট হিসেবে নিতে পারে। সেই ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মানা হয়। রিপ্লেসমেন্ট খেলোয়াড়ের পারিশ্রমিক অবশ্য মূল খেলোয়াড়ের পারিশ্রমিকের সমান বা কম হতে হবে। এক্ষেত্রে একজন খেলোয়াড়ের ভিত্তিমূল্য বেশি কিংবা হলেও সমস্যা নেই। যতক্ষণ না ফ্র্যাঞ্চাইজি চুক্তি অনুযায়ী মূল খেলোয়াড়ের সমান বা কম দামে চুক্তিবদ্ধ করছে, ততক্ষণ পর্যন্ত রিপ্লেসমেন্ট খেলোয়াড় নেওয়া যাবে।  মোস্তাফিজকে দলের নেওয়ার বিবৃতিতে দিল্লি জানিয়েছিল, জেক ফ্রেজার-ম্যাকগ্রাকের বদলে তাকে দলে নেওয়া হয়েছে। দিল্লিতে এই তরুণ ব্যাটারের পারিশ্রমিক ছিল ৯ কোটি রুপি। যার অর্থ, ফ্র্যাঞ্চাইজি চাইলে মোস্তাফিজের পারিশ্রমিকও ৯ কোটি রুপি হতে পারতো। উল্লেখ্য, ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মোস্তাফিজ। ২০২২ সালে তিনি ৮টি ম্যাচে ৮টি উইকেট নেন, তার ইকোনমি রেট ছিল ৭.৬২। ২০২৩ সালে তিনি দিল্লির হয়ে ২টি ম্যাচ খেলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম