ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯ কুমিল্লায় মা ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা দেশে ইন্টারনেট ও মোবাইল ব্যবহার বেড়েছে: বিবিএস এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর মুখ খুললেন সেই গাড়িচালক জাপানে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’ গোপালগঞ্জে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জেলায় নতুন পুলিশ সুপার ফ্রি-কিকে মেসির গোল, এমএলএসে নতুন ইতিহাস

যে কারণে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন সৌম্য

#

ক্রীড়া প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৫,  8:15 PM

news image

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান সিরিজে লিটন দাসের চোটে সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার। তবে দেশটির ভিসা জটিলতায় মাঠে নামার আগেই শেষ হয়ে যায় তার সেই সুযোগ। এবার কোনো ম্যাচ না খেলেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন এই বাঁহাতি ওপেনার। অধিনায়ক লিটন দাস ও তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে চোট কাটিয়ে ফিরেছেন। মিরপুরের মতো স্পিন সহায়ক উইকেটে সৌম্যের মতো অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন—এটি ছিল পরিকল্পিত সিদ্ধান্ত। তিনি বলেন, ‘টপ অর্ডারে আমরা নিয়মিত ও সাম্প্রতিক ফর্মে থাকা ব্যাটারদেরই রেখেছি। তাই এই মুহূর্তে সৌম্যকে নেওয়ার সুযোগ হয়নি।’ অর্থাৎ নির্বাচকরা আস্থা রাখছেন গত কয়েক সিরিজে পারফর্ম করা ব্যাটারদের ওপর। নেদারল্যান্ডস, এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলা সাইফ হাসান আছেন টপ অর্ডারে। অন্যদিকে, পারফরম্যান্সে ধারাবাহিক না থাকলেও পারভেজ ইমনকে রাখা হয়েছে দলে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘোষণা দেয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ অক্টোবর, আর তৃতীয় ও শেষ ম্যাচটি ৩১ অক্টোবর একই ভেন্যুতে। এই সিরিজকে ঘরের মাঠে নতুন সমন্বয়ের বড় সুযোগ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে ব্যাটিং অর্ডারে তরুণ ও অভিজ্ঞদের মিশেল এবং স্পিননির্ভর কৌশলই হতে পারে সাফল্যের মূল চাবিকাঠি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম