ঢাকা ১৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ফান্ডরেইজিং উপলক্ষে এমসি ইনস্টিটিউট ফ্রান্সের সুধী সমাবেশ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রকাশ ‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ৯ ক্ষেত্রে ব্যয় কমাতে সরকারের বিশেষ নির্দেশনা জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার বর্ষবরণে ইলিশের দামে রেকর্ড এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

যশোরে ডা. মুরাদসহ দুইজনের বিরুদ্ধে মামলার আবেদন

#

নিজস্ব প্রতিনিধি

২০ ডিসেম্বর, ২০২১,  2:19 PM

news image

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি ও ইউটিউবার নাহিদ হেলালের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সকালে যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে এ মামলা করেন।

বিচারক অভিযোগটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১ ডিসেম্বর তথ্য প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ডা. মুরাদ হাসান ইউটিউবার নাহিদ হেলালকে এক সাক্ষাতকার প্রদান করেন। এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দৌহিত্রী জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। তার বক্তব্য ও উপস্থাপকের আচরণ অশালীন, নারী বিদ্বেষী ও নারীর প্রতি অবমাননামূলক। তাদের সেই সাক্ষাতকার ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এর মাধ্যমে জাইমা রহমানসহ জিয়া পরিবার ও নারী সমাজের জন্য অপমানজনক। এজন্য শত্রুতা চরিতার্থ করতে নারীর প্রতি বিদ্বেষপূর্ণ ও অবমাননাকর কাজ করার অপরাধে এ মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ও আইনজীবীরা জানান, ন্যায় বিচারের স্বার্থে তারা আদালতের শরণাপন্ন হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম