ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২৫

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুন, ২০২৬,  10:58 AM

news image

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের সংক্রামক রোগ বিভাগে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে হাসপাতালটিতে তার মৃত্যু হয়। মৃত শিশুটি নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, ৬ মাস বয়সী ওই শিশুকন্যাকে গত ২৬ মে দুপুর ২টা ২০ মিনিটে হামের উপসর্গ নিয়ে মমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতালের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২০ জন। এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর তথ্য না থাকলেও চলতি বছরের পরিসংখ্যানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সংক্রামক রোগ বিভাগে হামের উপসর্গ নিয়ে ১০৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে আরও জানা যায়, চলতি বছরের ১৭ মার্চ থেকে ২ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৭৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৬৪৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। একই সময়ে মৃত্যুবরণ করেছে ৪৪ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম