ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ময়মনসিংহে করোনায় পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জানুয়ারি, ২০২২,  4:25 PM

news image

ময়মনসিংহে একদিনে নতুন করে আরও ২২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত পাঁচ মাসের মধ্যে এটিই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ২২২ জনের করোনা শনাক্ত হয়। আজ সোমবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,

রবিবার (২৩ জানুয়ারী) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে নতুন করে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ৩৫ জন। এছাড়াও বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন পাঁচজন। অন্যদিকে ২৪ ঘণ্টায় ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম