ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৪,  5:00 PM

news image

রাজধানীর মোহাম্মদপুরে কামাল আহমেদ (৩৮) নামে আওয়ামী লীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে কাঁটাসুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মোহাম্মদপুর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, কামাল আহমেদ ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন। তার মরদেহ পঙ্গু হাসপাতাল থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে।  তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের ধরতে ইতোমধ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম