ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা ই-সিগারেট-সোনাসহ শাহজালালে দুই দিনে আটক ৩২ লাখ টাকার পণ্য বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে লিগ্যাল নোটিশ পোল্যান্ডের ক্রাকো শহরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬ সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল মাথায় কাফন বেঁধে অবরোধ, ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

মোটরসাইকেল দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর আথিরার মৃত্যু

#

বিনোদন ডেস্ক

০৭ জানুয়ারি, ২০২৬,  8:59 PM

news image

মালয়েশিয়ান তারকা কনটেন্ট ক্রিয়েটর নুরুল আথিরা আউনি মোহাম্মদ হাফিজজান মারা গেছেন। গত ৩ জানুয়ারি ভয়াবহ এক মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২১ বছর। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন পিপলের প্রতিবেদন অনুযায়ী, কনটেন্ট ক্রিয়েটর আথিরার মৃত্যুর ব্যাপারে কর্তৃপক্ষের ধারণা, ডান লেনে গাড়ি চালাচ্ছিলেন তিনি। তখন প্রায় রাত আড়াইটা বাজে। এ সময় আরেকটি মোটরসাইকেল আরোহী তাকে ওভারট্রেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয় আথিরাকে। দুর্ঘটনায় অন্য মোটরসাইকেল আরোহী হাত, কনুই ও উরুতে আঘাত পেয়েছেন। তাকে টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আথিরার মরদেহ ময়নাতদন্তের জন্য টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে পাঠানো হয়েছে। সম্ভাব্য বেপরোয়া বা বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য মৃত্যুর কারণ হিসেবে তদন্তাধীন রয়েছে মামলাটি। প্রসঙ্গত, কনটেন্ট ক্রিয়েটর আথিরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে লাইভস্ট্রিম করতেন এবং তার বাবার খাবারের দোকানের জনপ্রিয় ভারতীয় ফ্ল্যাটব্রেড, রুটি কানাই উল্টানোর জন্য পরিচিত ছিলেন। টিকটকে অ্যাকাউন্টে তার ৭৭ হাজারেরও বেশি ফলোয়ার ছিল, যা পরে মুছে ফেলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম