ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

মোংলায় ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধার, নিখোঁজ সুকানী

#

নিজস্ব প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২১,  2:44 PM

news image

অবশেষে ৪২ দিন পর মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় বিদেশি জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া কয়লাবোঝাই বাল্কহেড এম বি ফারদিন-০১ উদ্ধার করা হয়েছে। এরপর গতকাল সোমবার রাতে পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় নদীর চরে রেখেছে উত্তোলনকারী প্রতিষ্ঠান ভাই ভাই স্যালভেজ। এদিকে বাল্কহেডটি উদ্ধার করা সম্ভব হলেও এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ওই বাল্কহেডের সুকানী মো. মহিউদ্দিন (৬০)। মহিউদ্দিনের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায়। নারায়ণগঞ্জের ভাই ভাই স্যালভেজ-এর মালিক মো. আ. সাত্তার জানান,

হাড়বাড়িয়ার ১২ নম্বর অ্যাংকোরেজ এলাকায় ডুবে যাওয়া বাল্কহেডটি উত্তোলনের কাজ পাই আমরা। এরপর প্রথমে ডুবন্ত বাল্কহেডটি থেকে কয়লা অপসারণ করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর সমুদয় কয়লা অপসারণ শেষ হয়। তারপর বাল্কহেডেটি উঠানোর কাজ শুরু করা হয়। সেখান থেকে বাল্কহেড উঠিয়ে দুইটি নৌযানের সহায়তা ভাসিয়ে এনে গতকাল রাতে মোংলার কানাইনগর এলাকায় পশুর নদীর চরে রাখা হয়েছে। আ. সাত্তার আরও জানান, প্রথমে শুনেছি বাল্কহেডটি ধাক্কা লেগে ডুবে যায়। এখন উঠিয়ে দেখি শুধু ধাক্কা নয়, ধাক্কা দিয়ে বিদেশি জাহাজটি এটির উপর দিয়ে চলে গেছে। ফলে একাধিক জায়গায় ফেটে, ভেঙে দুমড়ে মুচড়ে গেছে বাল্কহেডটি। এতো ক্ষয়ক্ষতি হয়েছে মালিক আগে জানলে অনেক টাকা খরচ করে তুলতো কিনা সন্দেহ। পিরোজপুরের নেছারাবাদ এলাকার এমবি ফারদিন-০১ এর মালিক মো. ফজলুল হক খোকন বলেন, ‘আমার এই বাল্কহেডটি অন্য আরেকজনের কাছে ভাড়া দেওয়া ছিল। তার কাছে থাকা অবস্থাতেই মোংলা বন্দরে দুর্ঘটনার শিকার হয়। যারা উঠিয়েছে তারা যা বলল তাতে ওটা দিয়ে আর কোনো কাজ হবে না, কেটে কেজি দরে বিক্রি ছাড়া।’ উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রাতে প্রায় সাড়ে ৬০০ মেট্রিক টন কয়লাবোঝাই বাল্কহেড এমবি ফারদিন-০১ বিদেশি একটি জাহাজের ধাক্কায় মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ১২ নম্বর অ্যাংকোরেজ এলাকায় ডুবে যায়। দুর্ঘটনাকালে ওই বাল্কহেডের দুজন স্টাফ জীবিত উদ্ধার হলেও নিখোঁজ হন বাকি পাঁচজন। নিখোঁজদের মধ্যে চারজনের লাশ বিভিন্ন সময়ে উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন বাল্কহেডের সুকানী মহিউদ্দিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম