ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মেসি-ডি মারিয়ার গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

#

স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২২,  3:57 AM

news image

লিওনেল মেসি প্রথম গোলটা করেছিলেন। এবার করালেন আনহেল ডি মারিয়াকে দিয়ে। ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা এগিয়ে গেল ২-০ গোলে। গোলটা এলো দারুণ সুন্দর এক প্রতি আক্রমণ থেকে। সমতাসূচক গোলের লক্ষ্যে ফ্রান্স আক্রমণে উঠেছিল আর্জেন্টিনার অর্ধে। তবে আকাশি-সাদারা বল জিতে নেয় দারুণভাবে। এরপর রদ্রিগো ডি পল হয়ে প্রতিপক্ষ বিপদসীমার ঠিক আগে থাকা লিওনেল মেসির কাছে যায় বলটা। আর্জেন্টাইন অধিনায়ক প্রথম ছোঁয়াতেই বলটা তুলে দেন প্রতি আক্রমণে উঠে এসে ফাঁকায় থাকা ডি মারিয়াকে। জুভেন্তাস তারকা গোলটা করতে ভুল করেননি। প্রথম ছোঁয়াতেই আগুনে এক শট নিয়েছেন উগো লরিসের ফারপোস্টে। ফরাসি অধিনায়ককে ফাঁকি দিয়ে বলটা গিয়ে আছড়ে পড়ে ফ্রান্সের জালে। আর্জেন্টিনা এগিয়ে যায় দুই গোলে। এর আগে এই মেসি-ডি মারিয়া জুটিতে ভর করেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ২২তম মিনিটে ডি মারিয়া আর্জেন্টিনাকে এনে দেন পেনাল্টিটা। বক্সের ভেতর তাকে ফাউল করেন উসমান দেম্বেলে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি শিমন মারচিনিয়াক। পেনাল্টি নিতে ধীরপায়ে এগিয়ে আসা মেসিকে পড়তে পারেননি ফ্রেঞ্চ গোলরক্ষক উগো লরিস। ঝাঁপিয়ে পড়েন নিজের ডান পাশে, মেসি শট নেন তার বাম পাশ দিয়ে। বলটা গিয়ে আছড়ে পড়ে জালে। ১৯৮৬ বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম বিশ্বকাপের ফাইনালে গোল পায় আর্জেন্টিনা। মেসিও পেয়ে যান তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম