ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’ রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদ্মায় বিলীন শত শত বিঘা জমি

মেসির জোড়া গোলে নিউইয়র্ককে উড়িয়ে প্লে-অফ নিশ্চিত করল মায়ামি

#

স্পোর্টস ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  11:01 AM

news image

মেজর লিগ সকারে দুর্দান্ত ফর্মে আছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। প্রতি ম্যাচেই গোল অথবা অ্যাসিস্টে জড়িয়ে থাকছেন তিনি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে ইন্টার মায়ামি, আর এই জয়ে মূল ভূমিকা রেখেছেন মেসি। ম্যাচের প্রথমার্ধে গোল করতে না পারলেও সতীর্থ বালতাসার রদ্রিগেজকে দিয়ে লিড এনে দেন আর্জেন্টাইন তারকা। দ্বিতীয়ার্ধে তবে নিজের চেনা রূপে ফেরেন তিনি। ম্যাচের ৭৪ এবং ৮৬ মিনিটে পরপর দুই গোল করেন মেসি। তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষে ফিরে এসে পেনাল্টি থেকে গোল করেছেন লুইস সুয়ারেজও। এই জয়ের ফলে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া, দ্বিতীয় স্থানে এফসি সিনসিনাটি। নিউইয়র্ক সিটিকে হারানোর মধ্য দিয়ে এমএলএস কাপ প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে মায়ামি। এছাড়া মেসির গোল সংখ্যা এখন ২৪। গোলের পাশাপাশি অ্যাসিস্ট মিলিয়ে মোট ৩৭টি গোলে অবদান রেখেছেন তিনি, যা এমএলএসে সর্বোচ্চ। একইসঙ্গে টানা দুটি মৌসুমে অন্তত ৩৫টি গোলে অবদান রাখা প্রথম খেলোয়াড় হিসেবে নতুন ইতিহাসও গড়েছেন এই আর্জেন্টাইন তারকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম