ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা সমাধানের জন্য নতুন ১৮টি বহুতল ভবন নির্মাণ করা হবে: প্রশাসক একনেক সভায় ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু দেশে বছরে ২৪ হাজার মানুষের মৃত্যু কারণ অতিরিক্ত লবণ গ্রহণ ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা উত্তরাধিকার সূত্রে পেয়েছি: তথ্যমন্ত্রী সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫১০ জন নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ চূড়ান্ত অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষনা

#

নিজস্ব প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২২,  10:38 AM

news image

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (১ এপ্রিল) অনুষ্ঠিত হয়। এতে ১ লাখ ৪৩ হাজার ৯১৫ শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ঢাকায় অংশ নিয়েছেন ৬১ হাজার ৬৭৮ জন। শুক্রবার অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অংশ নেয়ায় এবার ফল প্রকাশে কিছুটা দেরি হতে পারে। যদিও গত কয়েক বছর ধরে পরীক্ষা গ্রহণের ৭২ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করা হত। কিন্তু এবার নির্ধারিত সময়ে পরীক্ষার্থীদের ফল পাওয়ার সম্ভাবনা খুব কম।  স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান,

এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় রেকর্ডসংখ্যাক শিক্ষার্থী অংশ নেয়ায় এবং একাধিক বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে ওএমআর মেশিনের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়নের জন্য বেশি সময়ের প্রয়োজন হতে পারে।উল্লেখ্য, শুক্রবার স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে একযোগে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে চলতি শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার হয়েছে, যার ফলে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, যে গাড়িতে করে কেন্দ্রগুলোতে প্রশ্ন এসেছে, সে গাড়িগুলোকে আমরা ডিজিটালি ট্র্যাক করেছি। এমন কি যে বাক্সে করে প্রশ্ন নেয়া হয়েছে, সে বক্স খুললেও বলা যায় এই বক্স এখন খোলা হচ্ছে বা বন্ধ করা হচ্ছে। স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মোট ১০৭টি মেডিকেল কলেজ রয়েছে। এতে মোট আসনসংখ্যা ১০ হাজার ৬৯৭টি। তার মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম