ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

মুলাদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০২ জানুয়ারি, ২০২২,  2:19 PM

news image

বরিশালের মুলাদীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টায় মুলাদী মীরগঞ্জ সড়কের কা‌জিরহাট ঈদগাহ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস হাওলাদার (৬০) বড়ইয়া কা‌জিরচর এলাকার খালেক হাওলাদারের ছেলে,

হারুন নলী (৪৫) একই এলাকার কালাই নলীর ছেলে ও ওমান প্রবাসী রাজীব নলী (২৩) মোনাসেফ আলীর ছেলে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান।  তিনি বলেন, ওই ৩ জন মীরগঞ্জ থেকে মোটরসাইকেলে বড়ইয়া কা‌জিরচর যা‌চ্ছিলেন। পথে কাজীরহাট এলাকায় নিয়ন্ত্রণ হা‌রিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে এক‌টি গাছের উপরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত‌্যু হয়। সুরতহাল শেষে শের-ই বাংলা মেডিক্যাল কলেজের মর্গে মরদেহগুলো পাঠানো হবে।



logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম