ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা, ৩ নদীবন্দরে সতর্ক সংকেত জারি আম উৎপাদনে অতীতের সব রেকর্ড ভাঙতে পারে বাংলাদেশ তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেকনাফের পাহাড়ে মিলল ৩ লাশ চোট কাটিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচের বাংলাদেশ দলে তানজিম নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বাস যাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৩ জানুয়ারি, ২০২২,  11:51 AM

news image

মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১০ জন আহতের ঘটনা ঘটেছে। সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যানকে পেছন থেকে বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বেজগাঁও এলাকায় ঘটনাস্থলেই মারা যান বাসযাত্রী রিপন মিয়া (২২)। আহতরা হলেন- নূপুর রানি (৩১), শিবশঙ্কর (৩০), মিরাজ (৩০), ইমরান (২৫), দুলাল (২৭), রাকিব ফরাজী (২০) ও মিল্টন (৩২)। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের চিকিৎসা চলছে।

বাকি তিনজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আহতদের অধিকাংশের বাড়ি পিরোজপুর জেলায়। প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা মেঘলা পরিবহণ শিমুলিয়া ঘাটে যাচ্ছিল। বেলা ৮টার দিকে বাসটি বেজগাঁও এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সিমেন্ট বোঝায় একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।  এতে ঘটনাস্থলেই নিহত হন বাসযাত্রী রিপন। আহত হন আরও ১০ যাত্রী। হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাস পুলিশ হেফাজতে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম