ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

মুন্সীগঞ্জের ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জুন, ২০২৪,  4:49 PM

news image

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাটিবোঝাই বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। এ সময় বাল্কহেডে থাকা পাঁচজন স্টাফকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্য সাজ্জাদ করিম। এদিকে বাল্কহেডে ধাক্কা লাগায় যাত্রীবাহী লঞ্চটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাটের অদূরে ধলেশ্বরী নদীতে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে প্রায় সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে পটুয়াখালীর চরমুলতান এলাকায় যাচ্ছিলো। পথিমধ্যে মুন্সিগঞ্জ লঞ্চঘাটের অদূরে ধলেশ্বরী নদীতে নোঙর করা মাটি বোঝাই এম ভি রাজিন বাল্কহেডের সাথে ধাক্কা লাগে। লঞ্চের ধাক্কায় বাল্কহেডটি নদীতে ডুবে যায়। এ সময় বাল্কহেডে থানা পাঁচজন স্টাফকে স্থানীয়রা উদ্ধার করে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নিয়ে আসে। মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্য সাজ্জাদ করিম জানান, বাল্কহেডের সাথে ধাক্কা লাগায় ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী লঞ্চ এমভি পূবালী-৯ কে নিরাপদে তীরে নোঙর করা হয়। ঢাকা সদরঘাট থেকে অপর আরেকটি লঞ্চ এসে দুর্ঘটনা কবলিত লঞ্চের যাত্রীদের নিয়ে পটুয়াখালী রওনা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম