ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৬,  8:25 PM

news image

ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপি প্রতিপক্ষের সঙ্গে বিবাদে যাবে না। বিজয় আমাদের দ্বারপ্রান্তে। এই বিজয় যাতে কেউ রুখে দিতে না পারে সেই দিকে লক্ষ্য রাখবেন। কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে এক গণজমায়েতে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, একটা অসৎ উদ্দেশ্য রয়েছে। তারা বাংলাদেশকে গোলাম বানিয়ে রাখতে চায়। ১২ তারিখে ভোটের মাধ্যমে জনগণ এর জবাব দেবে। বিএনপির সামনে কোনো দল টিকে থাকতে পারবে না এই শিক্ষা নেন। তিনি বলেন, বিএনপিকে কালিমালিপ্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, যাদের নির্বাচনের অভিজ্ঞতা নেই, তারাই বিএনপিকে অপমান করার চেষ্টা করছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু উৎসব মুখর হতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে সংযম বজায় রাখার আহ্বান জানান বিএনপির এই প্রার্থী বলেন, আজকে কিছু ছেলে কথা বলে যাদের ভিতর কোনো শ্রদ্ধা নাই। বেয়াদবের কপাল সবসময় খারাপ হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম