ঢাকা ০৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন মিরপুরে একসঙ্গে ২০ ককটেল ও আগুন লাগানোর সরঞ্জাম উদ্ধার আমাদের কাছে সংখ্যালঘু-সংখ্যাগুরু বলে কোনো বিভাজন নেই: ডেপুটি স্পিকার পোশাক শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক পরিবেশ শুধু ডিগ্রি অর্জন নয়, নারীদের কর্মজীবনে প্রবেশ করতে হবে: ডা. জুবাইদা ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের ভরাডুবির পেছনে ৪ কারণ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শক্তি পুলিশকে লক্ষ্যবস্তু করে আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে: তাহেরুল হক মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ১২ দেশে কর্মী পাঠাতে ছাড়পত্র না দেয়ার নির্দেশ ১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, পেলেন জামিন

মিরপুরে একসঙ্গে ২০ ককটেল ও আগুন লাগানোর সরঞ্জাম উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৬,  3:03 PM

news image

রাজধানী ঢাকার মিরপুরে রাস্তা থেকে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে টহল পুলিশ খবর পায় মিরপুরের আনসার ক্যাম্প এলাকার রাস্তায় ককটেল সদৃশ বস্তু ও মশাল লাঠি পড়ে আছে। পরে রাত ১টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনটি কাগজের ব্যাগ থেকে ১৫টি এবং রাস্তায় পরে থাকা অবস্থায় ৫টিসহ মোট ২০টি ককটেল, বাজারের ব্যাগে দুটি বোতলে প্রায় দুই লিটার কেরোসিন তেল, ৪১টি মশাল লাঠি, জড়ো করা নরম ককশিট উদ্ধার করে।


এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, রাতেই ২০টি ককটেল গর্ত খুরে দুই দফায় বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম