ঢাকা ০৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পোশাক শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক পরিবেশ শুধু ডিগ্রি অর্জন নয়, নারীদের কর্মজীবনে প্রবেশ করতে হবে: ডা. জুবাইদা ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের ভরাডুবির পেছনে ৪ কারণ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শক্তি পুলিশকে লক্ষ্যবস্তু করে আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে: তাহেরুল হক মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ১২ দেশে কর্মী পাঠাতে ছাড়পত্র না দেয়ার নির্দেশ ১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি, পেলেন জামিন ৭ নভেম্বরের র‍্যালিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ তরুণ সমাজকে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

পোশাক শ্রমিকরা কাজে ফেরায় শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক পরিবেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৬,  2:52 PM

news image

সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেছেন। শ্রমিকদের কর্মস্থলে ফেরার মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পে কর্মচাঞ্চল্য বাড়ছে। একইসঙ্গে শিল্পাঞ্চলগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সাভার, আশুলিয়া, গাজীপুর, মিরপুর, টঙ্গী, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের কাজে যোগদানের মধ্য দিয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে।


শিল্প পুলিশের ডিজি (এআইজি) গাজী জসিম বলেন, আজ শিল্পাঞ্চলের পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। সার্বিকভাবে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


নারায়ণগঞ্জের পরিস্থিতিও তুলনামূলক ভালো রয়েছে বলে তিনি জানান।


শ্রমিকদের মজুরিসংক্রান্ত দাবি সমাধানে সরকারের উদ্যোগে ন্যূনতম মজুরি বোর্ড গঠন, শ্রমিক-মালিক প্রতিনিধিদের মধ্যে আলোচনার উদ্যোগ এবং ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর করার সিদ্ধান্ত শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সূত্র: বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম