ঢাকা ০৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘পাওয়ার হাউসে’ গতি ফেরাতে প্রশাসনে আসছে বড় পদোন্নতি রাজধানীতে ট্রাকচাপায় ২ অটোরিকশাচালক নিহত এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল ঘোষণার তারিখ জানা গেল স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়লো ৫৪৮২ আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন শুরু আজ, যেভাবে করবেন ৩৮ বছরে পা দিলেন ভারতের ব্যাটিং সেনসেশন কোহলি, জন্মদিনে দেখে নিন তার বিরল কিছু কীর্তি ইরান যুদ্ধের উত্তেজনা কমার আশায় টানা চতুর্থ দিন কমল তেলের দাম মার্কিন নির্বাচনের পর বিশ্ববাজারে স্বস্তি, কমলো ডলারের দাম

রাজধানীতে ট্রাকচাপায় ২ অটোরিকশাচালক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৬,  11:19 AM

news image

রাজধানীর কদমতলীর পোস্তগোলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাতে তুলে দেয়। এতে চাপা পড়ে দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।  বৃহস্পতিবার ভোর আনুমানিক তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

 

নিহতরা হলেন, মো. জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও মো. জাকির হোসেন (৫০)। দুর্ঘটনার পর আহত অবস্থায় প্রথমে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর পোদ্দারকে মৃত ঘোষণা করেন। জাকির হোসেনও কিছু সময় পর মারা যান। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন। 


মারা যাওয়া দুজনই অটোরিকশাচালক। তারা যাত্রীর জন্য অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন সেখানে।  নিহত জাকির হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জিন্নাত আলীর ছেলে। বর্তমানে কদমতলীর মোহাম্মদবাগ, পাকার মাথা এলাকায় থাকতেন। আর নিহত জাহাঙ্গীর পোদ্দার পটুয়াখালী সদর উপজেলার শাহআলম পোদ্দারের ছেলে। বর্তমানে থাকতো  নামা শ্যামপুর এলাকায়। 


কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম