ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

মিখাইল গর্বাচেভ শান্তির মানুষ ছিলেন: ম্যাক্রোঁ

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ আগস্ট, ২০২২,  5:57 PM

news image

সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ ৯১ বছর বয়সে মঙ্গলবার (৩০ আগস্ট) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রুশ সংবাদ সংস্থার বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। বিশ্বের বিভিন্ন নেতা গর্বাচেভের মৃত্যুতে শোক জানাচ্ছেন ও তার কর্মকাণ্ডের প্রশংসা করছেন।  ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার গর্বাচেভের প্রশংসা করে তাকে ‘শান্তির মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন। ম্যাক্রোঁ টুইটারে মিখাইল গর্বাচেভের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, শান্তির মানুষ হিসেবে তিনি রাশিয়ানদের জন্য স্বাধীনতার পথ খুলে দেওয়াকে বেছে নিয়েছিলেন।

ইউরোপে শান্তির প্রতি তার অঙ্গীকার আমাদের অভিন্ন ইতিহাসকে বদলে দিয়েছে। এছাড়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, 'তিনি ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিলেন।'  তিনি আরও বলেন, মিখাইল গর্বাচেভ ব্যতিক্রমী একজন রাষ্ট্রনায়ক ছিলেন। তার মৃত্যুতে বিশ্ব একজন নেতা হারালো যিনি শান্তির জন্য একজন অক্লান্ত সমর্থক ছিলেন।  মস্কোর যে হাসপাতালে গর্বাচেভ মারা গেছেন, তার কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিলেন। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তাকে প্রায়ই হাসপাতালে ভর্তি করতে হচ্ছিল।  গত জুন মাসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, কিডনির জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো ঘোষণা করা হয়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম