ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

মা হতে চলেছেন বিল গেটস কন্যা

#

২৭ নভেম্বর, ২০২২,  10:41 AM

news image

শিগগিরই মা হতে চলেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস ও তার সাবেক স্ত্রী মেলিন্ডা গেটসের মেয়ে জেনিফার গেটস (২৬)। শুক্রবার ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন জেনিফার। একটি ছবিও পোস্ট করেছেন জেনিফার। সেখানে স্বামী নায়েল নাসারের (৩১) সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় বসে থাকতে দেখা গেছে তাকে। ছবির ক্যাপশনে লিখেছেন ‘কৃতজ্ঞ’। বিল গেটস অবশ্য মেয়ের ছবিতে কোনো মন্তব্য করেননি, তবে তার মা মেলিন্ডা কমেন্ট সেকশনে বলেছেন, অনাগত বাচ্চার সঙ্গে সাক্ষাৎ এবং তোমাদের দু’জনকে অভিভাবক হিসাবে দেখা আমার জন্য এর চেয়ে আনন্দময়, উত্তেজনাকর কোনো কিছু আর হবে না। জেনিফার গেটসের স্বামী নায়েল নাসার মিসরীয় বংশোদ্ভূত এবং পেশায় একজন অশ্বারোহী ও অশ্বারোহণ প্রশিক্ষক। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ওয়েস্টচেস্টার জেলার নর্থ সালেম শহরে ১৪২ একরের একটি বাগানবাড়ি আছে বিল-মেলিন্ডা দম্পতির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম