ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখের বেশি মানুষ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

মাধবপুর পৌরসভার নতুন গরু বাজারে দুর্দশা: ঈদুল আজহা সামনে, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ

#

০৭ মে, ২০২৬,  11:42 AM

news image

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃ মাধবপুর পৌরসভার নতুন গরু বাজারের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও পৌরবাসী। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাজারের অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে বাজারের উত্তর গেট সংলগ্ন সড়কটি। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদায় পরিণত হয়, ফলে গরু আনা-নেওয়া তো দূরের কথা, পথচারীদের চলাচলও কঠিন হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, মূল সড়কের কাজ চলমান থাকায় এই বিকল্প রাস্তা দিয়ে গরু প্রবেশ করানো হচ্ছে, কিন্তু সেটি ব্যবহারের উপযোগী করে তোলা হয়নি। একই সঙ্গে ওই সড়কের পুরাতন ড্রেনের অর্ধেক কাজ সম্পন্ন হলেও বাকি অংশ এখনও অসমাপ্ত রয়ে গেছে। ড্রেনের যথাযথ সিঁড়ি বা ঢাকনা না থাকায় প্রায়ই স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। এছাড়া, উত্তর গেটের ডান পাশে জমে থাকা ময়লার স্তুপ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, যা পরিবেশকে অসহনীয় করে তুলেছে। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বাজারের আরেকটি বড় সমস্যা হলো জলাবদ্ধতা। বৃষ্টির পানি জমে থেকে দীর্ঘসময় স্থায়ী হয়, কিন্তু পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই। এতে গরু ব্যবসায়ীরা বাজারে গরু আনতে অনীহা প্রকাশ করছেন। স্থানীয়দের মতে, এভাবে চলতে থাকলে বাজারটি ক্রেতা-বিক্রেতাশূন্য হয়ে পড়বে। তবে অবকাঠামোগত সংকটের মধ্যেও বাজারটির প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। বাজারের ভেতরে একটি মনোরম পুকুর এবং বাঁশ ব্যবসায়ীদের কার্যক্রম বাজারটিকে বৈচিত্র্যপূর্ণ করেছে। পাশাপাশি গরু-ছাগলসহ বিভিন্ন পশু নিয়ে আসা মানুষের জন্য টিনশেড আশ্রয়কেন্দ্র থাকলেও সামগ্রিক অব্যবস্থাপনার কারণে এর সুফল পাওয়া যাচ্ছে না। এদিকে, বাজারের প্রবেশদ্বারে পানি প্রবাহ নিয়েও প্রশ্ন উঠেছে। উত্তর দিক থেকে আসা পানির প্রবাহ কমে গেছে এবং ড্রেন দিয়ে ঠিকমতো নিষ্কাশন হচ্ছে না। গেটের বাম পাশে নির্মিত একটি স্থাপনা পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সার্বিক পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ব্যবসায়ী ও পৌরবাসী দ্রুত সমস্যা সমাধানে পৌর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, ঈদুল আজহার আগে জরুরি ভিত্তিতে সড়ক মেরামত, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং বাজারের পরিবেশ পরিচ্ছন্ন করা হোক। মাধবপুর পৌর প্রশাসনের সাথে কথা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে  জানিয়েছেন সর্বোচ্চ চেষ্টা করবে সমস্যা সমাধান করার জন্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম