ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

মাদ্রিদের দলকে হারিয়ে শীর্ষে বার্সা

#

স্পোর্টস ডেস্ক

০৯ জানুয়ারি, ২০২৩,  5:58 PM

news image

স্প্যানিশ লা লিগায় রবিবার রাতের ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। অ্যাতলেতিকো মাদ্রিদকে তাদের ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। ম্যাচের একমাত্র গোলটি করেছেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। ম্যাচের প্রথম ২৫ মিনিটে রীতিমতো আক্রমণের বন্যা বইয়ে দেয় বার্সা। প্রথম কয়েকটি প্রচেষ্টা রক্ষণে বাধা পেলেও নবম মিনিটে ডি বক্সের বাইরে থেকে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন শট ঠেকিয়ে দেন অ্যাতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাক। এর মিনিটখানেক পরেই বার্সা ফরোয়ার্ড আনসু ফাতির শট স্লাইডে ব্যর্থ করে দেন হোসে হিমেনেস। ২২তম মিনিটে এগিয়ে যায় বার্সা।

গাভির কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে গোল করেন দেম্বেলে। বিরতির পর একের পর এক আক্রমণ করতে থাকে অ্যাতলেতিকো। ৫৪তম মিনিটে আঁতোয়ান গ্রিজমানের ভলি অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে যায়। জোড়ালে কয়েকটি আক্রমণ করেও গোলের দেখা পায়নি মাদ্রিদের দলটি। ৭৩তম মিনিটে অবশ্য অ্যাতলেতিকোর জালে বল পাঠান ফেরান তোরেস। তবে অফসাইডে কারণে বাতিল হয় গোলটি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নিয়ে গেল বার্সেলোনা। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে জাভি হার্নান্দেজের শিষ্যরা। ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে অ্যাতলেতিকোর অবস্থান পাঁচে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম