ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী

মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৬

#

নিজস্ব প্রতিনিধি

১৯ মার্চ, ২০২৩,  4:24 PM

news image

 পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলে ১৪ জন যাত্রীর প্রাণহানি হয়েছে।   হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০। রোববার (১৯ মার্চ) সকালে মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ঢাকার উদ্দেশ্যে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। সকাল সোয়া ৮ টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৪ জনের মতো যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। কোথা থেকে বাসটি ছেড়ে এসেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু নাঈম মো.মোফাজ্জেল হক জানান, নিহতের সংখ্যা আপাতত ১৪ জন। হতাহত বহু রয়েছে। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানা জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম